Thursday, February 11, 2016

আজি কে ডাকে নতুন সুরে........................
দক্ষিণের সাগর থেকে সজল হাওয়া প্রকৃতির জন্য নিয়ে আসবে উৎসবের গান, আনন্দের রঙ। পাখির ডাকে সেই গান আর গাছের ডালে ডালে সেই রঙ প্রতিফলিত হবে বাংলার জনপদে, জনপথে।
চার দিকে কোকিলের কুহু রব শুরু হয়েছে। মন বলছে, "ঐ দ্যাখ রে দুয়ারে দারিয়ে বসন্ত।" আর সেই মন্ত্রে মুগ্ধ হয়ে এখনই মাতোয়ারা হয়েছে মন।
ফুল ফুটুক আর নাইবা ফুটুক- আগামীকাল চির সুন্দর ঋতুরাজ বসন্তের প্রথম দিন।কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নুপুরের নিক্কন, প্রকৃতির মিলন সবই আসে এ বসন্তে। বসন্ত মানেই পূর্ণতা; বসন্ত মানেই নতুন প্রাণের কলরব; বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা ...

ঋতুরাজ বসন্তের প্রথম দিন কাল বন-বনান্তে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে ওঠবে চারদিক। কচি পাতায় আলোর নাচনের মতই বাঙালির মনেও লাগবে রঙের দোলা। হৃদয় হবে উতলা। ঋতুরাজ বসন্ত ছুঁয়ে দিবে বাংলার প্রকৃতি।ফুল ফোটায় আর না ফোটায় কি যায় আসে, সত্যিই তো— ...
এসেছে ঋতুরাজ বসন্ত। চারদিকের পুরোনো জীর্ণতাকে ছেড়ে নতুনের আহবান। শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙের সমাহার নিয়ে ধরা দিয়েছে প্রকৃতিতে।
মাতাল হাওয়ায় কুসুম বনের বুকের কাঁপনে, উতরোল মৌমাছিদের ডানায় ডানায়, নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে উঠবার আভাসে আর বনতলে কোকিলের কুহুতান জানান দিচ্ছে : 'আজি বসন্ত জাগ্রত দ্বারে..।
পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিলের মধুর কুহুকুহু ডাক, ব্যাকুল করে তুলবে অনেক বিরোহী অন্তর।সেই অন্তর প্রেমে প্রেমে ভরে উঠবে,গাইবে নবজাগরনের গান, বসন্তের গান।
আজ একটা কবিতা লিখতে মন চাইছে...............
আজি বসন্ত এল এ কোন সাজে
কোকিলের কুহু কুহু ধ্বনি
হৃদয়ে মোর বাজে......,
আজি বসন্ত এল এ কোন সাজে।।

No comments:

Post a Comment

ads